মুন্সীগঞ্জে হেরেছেন আওয়ামী লীগের মৃনাল, বিকল্প ধারার মাহী
মুন্সীগঞ্জ-১ আসনে কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট।
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো. আবু জাফর রিপন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সার বিপ্লব বিজয়ী হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।
ফয়সাল বিপ্লবের প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৬৯৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট।
মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা ট্রাক প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৯৬ ভোট।
তাহমিনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের স্ত্রী।
মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট।
এ ছাড়া কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট।
