মাদারীপুরে বাইক থেকে ছিটকে ইউপি সদস্য নিহত
“ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তিনি।”
মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঠালবাড়ি বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানান।
নিহত আবুল কাশেম ফকির শিবচর উপজেলা কাঁঠালবাড়ি ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “কাশেম মোটরসাইকেল করে কাঠালবাড়ি যাচ্ছিলেন। পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তিনি।
“পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
