১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ফোন সেট ও টাকা ভর্তি ম্যানিব্যাগ খোয়া যায়নি, শরীরে আঘাতের চিহ্ন নেই, বলেছেন ওসি।

বরিশালে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালের মুলাদী থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 01:25 AM

Updated : 26 Aug 2026, 11:44 AM

বরিশালের মুলাদী উপজেলার নয়াভাঙনী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় কাজিরচর ইউনিয়নের বড়ইয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুলাদী থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন। 

উদ্ধার হওয়া লাশটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিপ্লব সিকদারের (৩৫)। তিনি উপজেলার পশ্চিম রতনপুরের আলাউদ্দিন সিকদারের ছেলে। 

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, স্থানীয় কৃষকরা নয়াভাঙনী নদীর পূর্বপাড়ে বড়ইয়া এলাকায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠিয়েছেন। 

ওসি বলেন, বিপ্লবের প্যান্টের পকেটে মোবাইল ফোন সেট ও  সাড়ে ৬ হাজার টাকা ভর্তি মানিব্যাগও পাওয়া গেছে। তার শরীরে কোন আঘাতে চিহ্ন দেখা যায়নি।

তিনি বলেন, মোবাইলের সেটে থাকা সিম কার্ড খুলে তার এক ভাইয়ের সঙ্গে কথা বলে বিপ্লবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সঠিক করে কিছু বলতে পারেননি। তবে তিন চারদিন ধরে তাকে দেখেননি বলেছেন। 

ট্রলার থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বিপ্লব। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেছেন ওসি।