২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী বিক্রয়কর্মীর মৃত্যু

পারিবারিক কলহের জেরে খালেদা বেগম আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী বিক্রয়কর্মীর মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ-আরএফএল গ্রুপের এক বিক্রয়কর্মীর মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 09:04 PM

Updated : 24 Mar 2023, 09:39 PM

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী বিক্রয়কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই শফিক আল রাজী।

নিহত ত্রিশোর্ধ্ব মোছা. খালেদা বেগম অর্জুনপুর গ্রামের মো. আমিরুল ইসলাম টেনুর স্ত্রী। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একজন বিক্রয়কর্মী ছিলেন।

স্থানীয়দের বরাতে এসসআই শফিক আল রাজী জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান খালেদা বেগম।

“বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল কেনা নিয়ে ছেলের সঙ্গে খালেদা বেগমের ঝগড়া হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।