২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 01:55 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার কবাখালি ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এ ঘটনা ঘটে বলে জানান দীঘিনালা থানার ওসি নুরুল হক।

নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্ত রঞ্জন চাকমার ছেলে। এ ঘটনার জন্য জেএসএসকে (এম এন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস (এম এন লারমা) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, “সকালে কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা অতর্কিত গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি নুরুল হক বলেন, “প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।”

আরও পড়ুন:

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ জনকে গুলি করে হত্যা