Published : 26 Jul 2026, 08:40 PM
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় উপজেলার মেসার্স ময়না মেডিকেল হলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে ইউএনও রিফাত আরা মৌরি জানান।
তিনি বলেন, দোকানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের ওষুধ বিক্রির অভিযোগ ছিল। রোববার হাতেনাতে ধরা হয়।