১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে টিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি-লুট, হামলায় আহত ৩

তোফাজ্জল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে অনুযায়ী ডাকাতির সময় ঘরের বাইরে ডাকাত দলের চার সদস্য পাহারায় ছিল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 04:09 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

নোয়াখালী সদর উপজেলায় এক টিনের ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাতের হামলায় আহত হয়েছেন গৃহকর্তা ও তার দুই ছেলে। 

বৃহস্পতিবার ভোর ৩টা ২০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত নোয়াখালী পৌরসভার শ্রীপুর গ্রামে মোশারফ হোসেন ফরহাদের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম।

মোশারফ হোসেন ফরহাদ (৬২) সোনাপুর বাজারের ঢেউ টিনের ব্যবসায়ী। 

তিনি বলেন, রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এর মধ্যে সোয়া ৩টার দিকে হঠাৎ ঘরের কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙে মুখোশ পরিহিত ৭-৮ জন ডাকাত ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা মোফাজ্জল এবং তার দুই ছেলে পারসাদ (৩০) ও নিলয়কে (৩২) পিটিয়ে আহত করে।পরে অস্ত্রের মুখে পরিবারের সবার হাতমুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আলমিরা ভেঙে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তোফাজ্জল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে অনুযায়ী ডাকাতির সময় ঘরের বাইরে ডাকাত দলের চার সদস্য পাহারায় ছিল। লুটপাট শেষে ভোর ৪টা ১০ মিনিটে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে চলে যায়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছন। 

তিনি বলেন, পরিবারের সদস্যদের সাক্ষ্যসহ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা চলছে।