২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক ১৩

আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনীর চলমান অভিযানে নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে বলে জানান বুধবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। 

বুধবার সকালে তিনি বলেন, আটকদের মধ্যে হাতিয়ার থানা এলাকার আটজন, সুধারাম থানার তিনজন, কোম্পানীগঞ্জের একজন এবং চাটখিলের একজন রয়েছে।

আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

তিনি আরও বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।