১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে তুলার গুদামে আগুন

সেখানে এখন টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাছ করছে।

টঙ্গীতে তুলার গুদামে আগুন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

শনিবার বেলা পৌনে ১২টায় মিলগেইট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদরের এক বার্তায় বলা হয়েছে, খবর পাওয়ার চার মিনিট পর তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে এখন টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাছ করছে।

বার্তায় দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতার থাকার কথা বলা হয়েছে। 

এর আগে সেপ্টেম্বরে টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামের ঘটনায় তিন ফায়ার ফাইটারসহ চারজন মৃত্যু হয়।