২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাসের মাথায় আম আদমির ‘স্বপ্নভঙ্গ’

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের মধ্য দিয়ে হোঁচট খেল আম আদমি পার্টির (এএপি) অগ্রযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে আসার এক বছরের মাথায় দিল্লির মসনদে বসেছিল যারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2015, 08:06 PM

Updated : 25 Apr 2022, 01:33 PM

দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে শুক্রবার রাতে পদত্যাগ করেন কেজরিওয়াল।

বিকালে কংগ্রেস ও বিজেপির সদস্যদের তীব্র বিরোধিতায় বিলটি বিধানসভায়  তুলতে ব্যর্থ হন তিনি।

এরপর রাতে দলীয় কার্যালয়ে বৈঠকের পর দিল্লির উপ রাজ্যপাল নাজিব জংয়ের কাছে পদত্যাগপত্র পাঠান মুখ্যমন্ত্রী।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের পাশাপাশি বিধানসভা ভেঙে নতুন নির্বাচন দেয়ার অনুরোধ করেছেন আম আদমি পার্টির নেতা।

এর আগে পদত্যাগের ঘোষণা দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, “তারা জানে এই আইন (লোকপাল) হলে তাদের নেতাদের ঠাঁই হবে কারাগারে।”