২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাস খাদে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় ট্রাকের সংঘর্ষের পর বাস খাদে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বরিশাল প্রতিনিধি

বরগুনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 02:11 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনায় হতাহতরা সবাই বাস যাত্রী।

মৃত মো. রিয়াদ (৩০) বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের কুতুবপুর গ্রামের মো. জামালের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার ফজিলাতুননেছা কলেজের একাদশ শেণীর ছাত্র ছিলেন।

আহতদের মধ্যে ছয়জন পটুয়াখালী ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম-পারিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারে নাই।

ওসি বলেন, “ঢাকা থেকে কুয়াকাটাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং উল্টে পাশের একটি খাদে পড়ে যায়।

“পরে গুরুতর অবস্থায় রিয়াদকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

রিয়াদের মামা মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটিতে গৌরনদীতে আসে রিয়াদ। শনিবার রাতে সাত বন্ধুর সঙ্গে বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথে এ র্দুঘটনা ঘটে।

এদিকে বাস ও ট্রাকটি জব্দ করা হলেও ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানান ওসি মিজানুর।