২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মধুমতীতে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জে মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 09:06 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

সদর উপজেলার ঘাঘা ধলইতলা এলাকা থেকে আমির হোসন লিটন (৪৫) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এসএম আরিফুল হক জানান।

আমির ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকার আব্দুল খালেকের ছেলে। ঢাকায় একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল বলেন, ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন আমির হোসন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন তিনি।

পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল নদীতে তল্লাশি করেও তার সন্ধান পায়নি।

শনিবার সকালে ঘাঘা ধলইতলায় এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল হক।