২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফেনীতে ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ফেনী সীমান্তে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 10:35 AM

Updated : 22 Jul 2022, 03:56 AM

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে সীমান্তের জোরারগঞ্জ থানার নয়াটিলা মাজার এলাকা থেকে ওই মাদক বিক্রেতাকে আটক করেন তারা।

আটক সুব্রত কুমার নাথ (৫২) চট্টগ্রাম জেলার চকবাজার থানার ষোল শহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে।

কর্নেল আরিফুল বলেন, “গোপন খবরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খাগড়াছড়ির রামগড় এলাকা থেকে ফেনীর দিকে প্রবেশ করার সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সুব্রতকে আটক করা হয়।

“পরে তার মোটরসাইকেলে তল্লাশি করে সিটের নিচ থেকে ৮ হাজার ৬০০ ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।” 

উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক প্রায় ২৭ লাখ ৮০ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান। 

তিনি বলেন, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।