২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ২ ছেলের মারামারি ঠেকাতে প্রাণ দিলেন বাবা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে তাদের বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 06:04 PM

Updated : 22 Jul 2022, 03:55 AM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া জানান।

নিহত আব্দুল মান্নান (৬৫) মহেশপুর উপজেলার সেজিয়া আমিননগর গ্রামে মৃত আলফাজ হোসেনের ছেলে।

ওসি মো. সেলিম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ভাই মফিজুল ও সাদেকুল ইসলামের মধ্যে মারামারি লাগলে তাদের বাবা আব্দুল মান্নান ঠেকাতে যান। এ সময় লাঠির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে কোন ছেলের আঘাতে তিনি মারা গেছেন পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। বাবার মৃত্যুর পর দুই ছেলেই পালিয়ে যান। 

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি।