৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চালু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগযোগ আবার স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্বার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় মুকুন্দুপর স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান।
এর আগে ঙ্গলবার বেলা ১১টার দিকে মুকুন্দপুর ও হবিগঞ্জের হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়।
এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
