গোর-এ শহীদ ময়দানে লাখো মানুষের নামাজ আদায়
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে লাখো মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রচণ্ড রোদ আর উত্তপ্ত আবহাওয়াকে উপেক্ষা করে ২২ একরের বিশাল এই ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবারের ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাসেমী।
নামাজ শেষে দেশ ও জাতির ঐক্য, কল্যাণ ও সমৃদ্ধিসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
জামাতে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ স্থানীয় বিশিষ্টজনরাও।
এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নামাজ অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। মাঠে প্রবেশের আগে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ছিল নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ছিলো।
প্রখর রোদ থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে বিশাল মাঠে লাখো মানুষের সঙ্গে নামাজ আদায় করতে পেরে খুশি সবাই।
