২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কিশোরীকে ধর্ষণ মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2022, 12:19 AM

Updated : 02 Aug 2022, 01:52 PM

মামলার পর বুধবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি আজিজুল হক৷

গ্রেপ্তারকৃত অপু (২২) উপজেলার সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক। ইউনিয়নের নোয়ার্দা গ্রামের মো. শহিদের ছেলে তিনি৷

অপুর বিরুদ্ধে সকালে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করে ১৭ বছরের এক কিশোরী৷

ওসি মামলার নথির বরাতে বলেন, গত ১০ মে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে অপু একটি বালুর মাঠে গাড়ির ভেতর তাকে ধর্ষণ করেন৷ ধর্ষণের কথা কিশোরী যেন কাউকে না বলে সেজন্য অপু তাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এ কারণে কিশোরী বিষয়টি গোপন রাখে। পরে অপু বিয়ের বিষয়ে কালক্ষেপণ করলে বিষয়টি পরিবারকে জানায় কিশোরী। পরিবারের সিদ্ধান্তে কিশোরী মামলা করে।

মামলার সঙ্গে সঙ্গে অপুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয় বলে ওসি জানান।