২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে

শরীয়তপুরের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে অভিযোগে মামলা হয়েছে। 

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 03:04 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

ভেদরগঞ্জ থানার এসআই রাজীব কুমার জানান, গত ১৫ মার্চ এ ঘটনা ঘটে।সম্প্রতি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধম্যে ছড়িয়ে পড়লে মেয়েটি নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।

১৫ বছর বয়সী মেয়েটির বাড়ি ভেদরগঞ্জ উপজেলায়। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। 

মামলার আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হল না।

এসআই বলেন, গত ১৫ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে সাজনপুর বাজারে দাঁড় করায় আসামিরা। তারা মেয়েটিকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে একজনের বাড়িতে নিয়ে যায়। অনুষ্ঠানের এক ফাঁকে ওই কিশোরীকে তার সহপাঠী ছেলেটি ধর্ষণ করে।এ সময় বাকিরা ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে।

আসামিদের মধ্যে দুজন ঘটনার পর থেকেই ওই স্কুলছাত্রীকে আবারও কুপস্তাব দিতে শুরু। কিন্তু মেয়েটি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিওটি ১৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় তারা।

ওই কিশোরী বলে, “মামলার আসামিরা আমার সঙ্গে একই স্কুলে পড়ে। সহপাঠী হওয়ায় জন্মদিনের অনুষ্ঠান যেতে রাজি হই। কিন্তু ওরা আমাকে সেখানে ধর্ষণ করে ও সেই ভিডিও ধারন করেছ। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন চাপের মধ্যে আছি। সামনে আমার এসএসসি পরীক্ষা দিতে পারবো কি না জানি না।“

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি বাহালুল খান বাহার বলেন, “ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েটির পরিবার আমার কাছে আসছিল। আমি সঙ্গে সঙ্গে মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”