২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অপহৃত তরুণী বগুড়ায় উদ্ধার

নরসিংদীতে অপহরণের ২২ দিন পর বগুড়া থেকে এক তরুণীকে উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2022, 08:23 PM

Updated : 02 Aug 2022, 01:48 PM

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়ার শাজাহানপুর থেকে তরুণীকে উদ্ধারের পর ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তারেক হোসেন (২২) নরসিংদীর হাসানাবাদ এলাকার শরীফ হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়ায় বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন তরুণী। পরে তাকে খুঁজে না পেয়ে থানায় অপহরণের অভিযোগ করেন তারা বাবা। অপহরণকারী বগুড়ায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‍্যাব ১২-এর একটি দল অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে।

র‍্যাব ১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক হোসেন ওই তরুণীকে অপহরণ করে বগুড়ায় নিয়ে যান বলে তথ্য পাওয়া গেছে। মামলার পর তাকে থানায় দেওয়া হয়েছে।