২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের বাধায় বন্ধ থাকা রেলস্টেশনের কাজ ‘শুরু হচ্ছে’

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় বন্ধ হয়ে যাওয়া কসবা রেলস্টেশনের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব মো. হুমায়ূন কবির।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 09:54 PM

Updated : 14 Jul 2022, 06:21 PM

জেলার আখাউড়া রেলস্টেশনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখতে ট্রেনে করে আখাউড়া যান হুমায়ূন কবির। পরে সেখান থেকে যান লাকসাম।

সচিব বলেন, “কসবা রেলস্টেশন নির্মাণকাজ পুনরায় শুরুর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।”

নো-ম্যানস ল্যান্ড জটিলতায় গত বছর ডিসেম্বর কসবা রেলস্টেশনের নির্মাণকাজে বাধা দেয় বিএসএফ। তাদের দাবি ভারত সীমান্তে এই স্টেশন নির্মাণ শুরু হয়। বিএসএফের বাধার মুখে সে সময় কাজ বন্ধ করে দেন ঠিকাদার।