বিশুদ্ধ পানির সংকটে বাগেরহাটের ৫ উপজেলার মানুষ
উপকূলীয় জেলা বাগেরহাটের পাঁচ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে; ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এসব এলাকার প্রায় আট লাখ মানুষকে পানি সংগ্রহ করতে হচ্ছে দুই থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে।
জেলার মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলা ঘুরে দেখা গেছে, গভীর নলকূপ দিয়ে পানি না ওঠায় স্থানীয় বাসিন্দারা পুকুরের পানি বা বৃষ্টির পানি দিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন।
বাগেরহাট জেলাতেও বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ কাজে আসছে না। জেলার দেড়শ পুকুরের পানিই এখন স্থানীয়দের অন্যতম ভরসা। আবার অনেকে বোতলের পানিও কিনে খাচ্ছেন বাধ্য হয়ে।
“এসব উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং (বিশেষ পদ্ধতিতে কূপের মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখা) প্ল্যান্ট স্থাপন করছি। এছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্পে পুকুর পুনঃখননের মাধ্যমে সোলার পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) স্থাপন করা হয়েছে।"
তিনি বলেন, পাঁচ উপজেলার যেসব এলাকার পানিতে লবণাক্ততা বেশি, সেসব এলাকায় রিভার্স অসমোসিস (পানি বিশুদ্ধকরণে বিশেষ প্রক্রিয়া) পদ্ধতিতে সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা চলছে।
“শতভাগ সুপেয় পানির চাহিদা পূরণ করতে আরও কাজ করতে হবে। এ জেলার প্রত্যেকটি উপজেলাতে আলাদা আলাদা প্রকল্প গ্রহণ করা হচ্ছে।"
তিনি বলেন, এসব উপজেলায় দুই হাজার রেইন ওয়াটার হার্ভেস্টিং (বিশেষ পদ্ধতিতে কূপের মাধ্যমে বৃষ্টির পানি ভূগর্ভে ধরে রাখা) প্ল্যান্টও স্থাপন করা হবে।
এছাড়া সোলার পিএসএফগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে স্থানীয়দের নিয়ে কমিটি তৈরি করে ওই কমিটির কাছে এসবের দেখভালের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান জয়ন্ত মল্লিক।
এ গ্রামের বাসিন্দা অমল দাস বলছেন, লবণাক্ত পানির এই এলাকায় গভীর নলকূপ বসানো যায় না। কিছুদিন আগে পুকুরটি সংস্কার করার সময় স্থানীয়দের সতর্ক করা হয়েছিল, সেখানে মাছ চাষ করা যাবে না।
"কিন্তু স্থানীয় লোকজন তা উপেক্ষা করে পুকুরে মাছ চাষ করছে। এই পুকুরের পানি একেবারে নষ্ট হয়ে গেলে খাবার পানির তীব্র সংকট তৈরি হবে।”
