কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর
জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধন বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দেওয়ায় বোনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
রোববার পূর্ণদিবস এই কর্মবিরতির ডাক দেয় ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দরসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ আছে জানিয়ে বন্দরের শুল্কভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকসির মোল্লা বলেন, "মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।"
ঢাকায় রোববার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি শামছুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান কর্মবিরতির ঘোষণা করেন।
তিনি আরও জানান, এর আগে লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনে একাধিকবার দাবি জানানো হলেও সংশিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় বাধ্য হয়ে সবার মতামতের ভিত্তিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
