২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে কাফনের কাপড়ে মোড়ানো অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

শেরপুরের নকলা ‍উপজেলায় কাফনের কাপড় মোড়ানো অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2022, 12:00 AM

Updated : 02 Aug 2022, 01:22 PM

উপজেলার গণপদ্দি এলাকায় একটি কলাবাগানে রোববার সকালে এই কঙ্কাল পাওয়া যায় বলে নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান।

ওসি বলেন, গণপদ্দি গ্রামের শাহজাদার কলাবাগানে ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক ঝোপের ভেতর একটি সাদা বস্তা ও পাশে কাফনের কাপড় মোড়ানো কঙ্কাল দেখতে পান। পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়।

মাথার চুল দেখে নারীর কঙ্কাল বলে ধারণা করা হচ্ছে বলে ওসির ভাষ্য।

ওসি আরও জানান, কঙ্কাল চুরির কোনো চক্র এ কাজ করে থাকতে পারে। কঙ্কালটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে এটি দাফন করা হবে।