২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের ভূমি অফিসে দুই দালালকে দণ্ড

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় ভূমি অফিসের দুই দালালকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2022, 09:05 PM

Updated : 02 Aug 2022, 03:21 PM

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আফিয়া শারমিন মঙ্গলবার দুপুরে ভূমি অফিসে বসে এ সাজা দেন।

দণ্ডিত রবীন্দ্রনাথ রায় (৬৮) উপজেলার শুয়াগ্রামের মন্ডল রায়ের ছেলে এবং শীতল বালা (৫৬) একই উপজেলার ডহরপাড়া গ্রামের অনন্ত কুমার বালার ছেলে।

নির্বাহী হাকিম আফিয়া শারমিন বলেন, ওই দণ্ডিতরা দীর্ঘদিন ভূমি অফিসে দালালীর মাধ্যমে প্রতারণা করে টাকা আয় করায় তাদের দণ্ড দেওয়া হয়েছে।