২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

মানিকগঞ্জে পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 01:54 PM

Updated : 28 Apr 2022, 11:59 PM

শুক্রবার সকালে শিবালয় উপজেলার টেপরা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান।

মৃত হারুন রশিদ (৫৫) শিবালয় উপজেলার নিহন্দ গ্রামের রুস্তম মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহত অটোরিকশার চালকসহ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, “পিকআপভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান হারুন। পিকআপভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।