২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ দুই: একজনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 10:20 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

শুক্রবার বিকেল ৫টার দিকে সঞ্জীব কর্মকার নয়ন নামে এই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান।

সঞ্জীব সিরাজগঞ্জ শহরের গোসালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন জেলখানা ঘাটের সামনে মধ্যযমুনায় নৌকা নিয়ে গোসল করতে যায় বন্ধুরা। একপর্যায়ে চারজন স্রোতে ভেসে গেলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে। কিন্তু সকাল সূত্রধর ও সঞ্জীব কর্মকার নয়ন নিখোঁজ থাকে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর বলেন, কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে তারা সঞ্জীবের মৃতদেহ উদ্ধার করেন। সকাল সূত্রধরকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চলছে। পাশাপাশি রাজশাহীর ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।