সিরাজগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহী ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে এনায়েতপুর-শাহজাদপুর সড়কে খুকনি মন্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান।
নিহত জহুরুল ইসলাম প্রামাণিক (৬৪) খুকনি মন্ডলপাড়ার প্রয়াত জালাল উদ্দিন প্রামাণিকের ছেলে।
ওসি আরও বলেন, খুকনি মন্ডলপাড়ায় বালুবাহী ট্রাকটি জহুরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
