২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে বাংলাদেশি ২ সহোদর দুর্ঘটনায় নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি কিশোর সহোদর নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরও একজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 08:33 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

এরা হলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)।

সোমবার শেষ রাতে প্রাইভেটকার দুর্ঘটনায় তারা প্রাণ হারান বলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু জানান।

রেজাউল হাসান বলেন, ওমানে নাঈমুল ইসলাম তুহীনের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনায় তার দুই কিশোর ছেলে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তবে মঙ্গলবার সকালে তাদের বাবাকে বিষয়টি জানানো হয়েছে।