২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বীর মুক্তিযোদ্ধাদের প্রথমবারের মতো সম্মাননা

মুক্তিযুদ্ধে অবদান রাখায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তালিকাভুক্ত নারী কণ্ঠযোদ্ধা, নির্যাতিতা, রণাঙ্গনের যোদ্ধাকে প্রথমবারের মতো সম্মাননা জানিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। 

টাঙ্গাইল প্রতিনিধি

কুমিল্লা, কুড়িগ্রাম, লালমনিরহাট, মাগুরা, বগুড়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 08:06 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলায় জেলায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মোট ৬৫৪ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়। 

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ৬৫ নারী মুক্তিযোদ্ধার সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

সম্মাননাপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধাদের স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হয়।

 

কুমিল্লা

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১২ নারী বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ক্রেস্ট তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের এই সৈনিকদের। বাংলাদেশের পতাকার ডিজাইন সম্বলিত মাস্ক পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সম্মাননা পেয়েছেন- নার্গিস সুলতানা, জোবেদা খাতুন, গীতশ্রী চৌধুরী, জয়শ্রী চৌধুরী, ফুলবানু বেগম, নূরজাহান বেগম, ফরিদা বেগম, আফিয়া বেগম, রেহানা পারভীন, নার্গিস আক্তার খানম, আলেয়া বেগম ও বেলা রানী দাসকে।

কুড়িগ্রাম

জেলার ১১ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জীবিত ১০ জন। এ ছাড়া প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীককেও সম্মাননা দেওয়া হয়।

জীবিত সম্মাননা প্রাপ্তরা হলেন- মোসাম্মৎ ফাতেমা বেগম, মোসাম্মৎ গেন্ডি বেওয়া, মোসাম্মৎ দেলু বেওয়া, মোসাম্মৎ রহিমা খাতুন, মোসাম্মৎ নূরজাহান বেগম, মোসাম্মৎ খুকী বেগম, তরুবালা রায়, মোসাম্মৎ আনোয়ারা বেগম, নূরজাহান, মোসাম্মৎ মজিরন বেগম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার।

লালমনিরহাট

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৩ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়; তাদের সবাই ভার্চুয়ালি যুক্ত ছিলেন।  

সম্মাননা প্রাপ্তরা হলেন মোছা. রশিদা বেগম, সাজেদা খাতুন, মোছা. ফিরোজা চৌধুরী, শামিমা বেগম, শ্রীমতি শেফালী, মোছা. মোসলেহা বেগম, জ্ঞানবালা, রেজিয়া, মমেনা, মোছা. সালেহা বেগম, মোছা. খতিনা বেগম, মনোয়ারা বেগম ও আমিচা বেগম।

 

এ সময় জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমী উপস্থিত ছিলেন।

মাগুরা

তিন নারী বীর মুক্তিযোদ্ধার হাতে মঙ্গলবার সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

সম্মাননা পাওয়া তিন নারী হলেন- লাইলী বেগম, মোছা. মাজেদা বেগম ও সালেহা নাহার।

মাজেদা বেগমের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার ছেলে শফিকুর রহমান ও সালেহা নাহরের পক্ষে পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার মেয়ে শারমীনা রেজা।

 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিউজা-উল-জান্নাহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

বগুড়া

সদর উপজেলার নারী বীর মুক্তিযোদ্ধা জরিনা বিবি ও ডালিয়া হোসেনকে  সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। 

 

পরে তাদের সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হয়।

ভার্চুয়ালি বগুড়া থেকে জেলা প্রশাসক মো. জিয়াউল হকের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিলুফা ইয়াছমিন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল

জেলার আট নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

তারা হলেন- রফিয়া আক্তার ডলি, হাজেরা খাতুন, রিক্তা বেগম, রবিজান বেওয়া, মোসাম্মৎ ফাতেমা খাতুন, শেফালী বেগম, কাজী ফিরোজা ইসলাম বিউটি ও জহুরা খাতুন।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী উপস্থিত ছিলেন।

এ সময় প্রতীকী হিসেবে দুজন নারী মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার‘ প্রদান করা হয়।