গাজীপুরে মাজারের পুকুরে যুবকের লাশ
গাজীপুরের কাশিমপুরে একটি মাজারের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লোহাকৈর মাজারের পুকুর থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করে হয়েছে বলে কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ; তবে তার বয়স ৩৫ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
