২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

চাঁদপুরে ‘গ্যাসের চুলা থেকে’ বাড়িতে আগুন লেগে ১০ মাসের এক শিশু পুড়ে মারা গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 11:58 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

শিশুর মা তাকে ঘরে ঘুম পাড়িয়ে দরজা বন্ধ করে করোনাভাইরাসের টিকা নিতে যাওয়ার পর আগুন লাগে বলে জানান চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শহিদুল ইসলাম।

নিহত নুসরাত সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধা সফরমালী গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়িটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে দরজা বন্ধ করে তার মা করোনাভাইরাসের টিকা নিতে যান। এ সময় এলপি গ্যাসের চুলা থেকে ঘরে আগুন ধরে যায়। এতে শিশুটি পুড়ে মারা যায়।”

তাছাড়া আগুনে তিনটি ঘর পুড়ে গেছে বলে তিনি জানান।