২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুলিশের উপর হামলা, আসামি ছিনতাই

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা করে একদল লোক এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশের অভিযোগ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 07:23 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯ মামলার আসামি জাকির হোসেনকে (৩৮) শুক্রবার দুপুরে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ।

এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি হারুনুর রশীদ।

ওসি জানান, গত শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল ১৯টি মামলার আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেন।

“পরে স্থানীয়দের অনুরোধে গ্রেপ্তার ব্যক্তিকে দুপুরে এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।সেখানে হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে নিয়ে পালিয়ে যায়।”

মাদক ব্যবসায়ী জাকিরসহ হামলাকারীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।