বেনাপোলে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
যশোরের বেনাপোলে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার ছোটআঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জনিয়েছেন।
আটক ইসরাফিল হোসেন (৪০) বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
তাকে অস্ত্র আইনের মামলায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
