কেরানীগঞ্জে মাঝিকে ছুরিকাঘাতে হত্যা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক নৌকার মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনায় মণীন্দ্র চন্দ্র নিহত হন।
রাতে তার ছেলে বাদী হয়ে রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।
নিহত ৬৫ বছর বয়সী মণীন্দ্র কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর ঋষিপাড়া এলাকার় মরণ চন্দ্রের ছেলে।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর় তেলঘাট এলাকায় নৌকা চালাতেন মণীন্দ্র। শুক্রবার ভোরে তিনি কাজের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ রাস্তায় ফেলে রাখে।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মণীন্দ্রকে মৃত ঘোষণা করেন।”
নিহতের শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।
