২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে কোভিডে একদিনে আরও ৬ মৃত্যু

খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 09:50 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

তাদের মধ্যে খুলনায় চারজন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় রয়েছেন একজন করে।

একই সময় বিভাগে দুই হাজার ৩৪২ জনের পরীক্ষায় ৩১ দশমিক ৭৩ শতাংশের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মনজুরুল মুরশিদ বলেন, ছয় দিন ধরে সংক্রমণের হার খানিকটা স্থিতাবস্থায় আছে।

বিভাগের মধ্যে বাগেরহাটে শনাক্তের হার সবচেয়ে বেশি জানিয়ে তিনি বলেন, এ জেলায় শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ। আর ৮ দশমিক ৭১ শতাংশ শনাক্তের হার নিয়ে চুয়াডাঙ্গা অবস্থান রয়েছে সবার নিচে।

তিনি বলেন, শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি খুলনা জেলায় রয়েছেন ১৭৭ জন, যশোরের ১৪১, কুষ্টিয়ায় ১২৪ জন। সবচেয়ে কম চুয়াডাঙ্গার ২৭ আর মাগুরার রয়েছেন ১৪ জন।

বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের তথ্য দিতে গিয়ে তিনি বলেন, এ বিভাগে এখন পর্যন্ত এক লাখ ২৪ হাজার ২৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজার ২২২ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ১৬৭ জন। অন্য রা চিকিৎসা নিচ্ছেন।