২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে একটি হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 05:21 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২) ও একই গ্রামের জালাল সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪৫) ।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- কাজুলিয়া ইউনিয়নের রায়পাশা গ্রামের বাচ্চু শেখের ছেলে পলাশ শেখ (৩২), দত্তডাঙ্গা গ্রামের আজিজুল সিকদারের ছেলে ইমামুল সিকদার (৩৭), সুলতান শেখের ছেলে মোরসালিন শেখ (৪২), সদন সিকদারের ছেলে সাকায়েত সিকদার (৮৪), জালাল সিকদারের ছেলে আজিজুল সিকদার (৬৫) ও আলী মুন্সীর ছেলে ওসমান মুন্সী (৪৫)।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল ও যাবজ্জীবনপ্রাপ্ত মোরছালিন ও ইনামুল পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী মো. শহিদুজ্জামান খান পিটু জানিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে মোসলেম সরদারকে (৫০) পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।

পরে তার লাশ ওই ইউনিয়নের পিঠাবাড়ি বিলের মধ্যে ফেলে রাখা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ সেখান থেকে মোসলেমের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ২০০৬ সালের ৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পরের বছরের ৩০ এপ্রিল পুলিশ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।