২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে প্রাইভেটকার দুর্ঘটনায় একজনের মৃত্যু

যশোরের শার্শায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের এক যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2022, 01:00 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

নাভারন হাইওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম বলেন, উপজেলার জামতলা কারবালার সামনে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিপন হোসেন (৩০) যশোরের ঝিকরগাছা উপজেলার স্বরণপুর গ্রামের মিজানুর রহমান ছেলে।

আহতরা হলেন- ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), একই উপজেলার কানারালি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও পথচারী শার্শা উপজেলার সামটা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।

তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীর বরাতে আমিরুল বলেন, “প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে চালক একটি ট্রাককে পাশ কাটাতে গেলে এক পথচারী সামনে এসে পড়ে।

“এ সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি সঙ্গে ধাক্কা খায় এবং এতে চারজন আহত হন।”

আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।