২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় বাইকচালক নিহত

গাজীপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল-চালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 07:54 PM

Updated : 02 Aug 2022, 02:45 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিনি মারা যান বলে গাজীপুর সিটির বাসন থানার এসআই সুকান্ত কুমার জানান।

নিহত মোস্তফা মিয়া (৪৫) নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ এলাকার সাদেক আলীর ছেলে। গাজীপুরে টেকনো প্যাক ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় চাকরি করতেন তিনি।

এসআই সুকান্ত কুমার বলেন, মোস্তফা মোটরসাইকেলে করে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাসন থানার কড্ডা এলাকায় সেতুর ওপর একপাশে জমে থাকা বালিতে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান এসআই সুকান্ত কুমার।