কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে ওই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহবুবা বেগম জানান।
মোরসালিন নামের আট মাস বয়সী এই শিশু পার্শ্ববর্তী চিলমারী উপজেলার পাটোয়ারী গ্রামের রতন মিয়ার ছেলে।
উলিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মাহবুবা বেগম জানান, অসচেতনতার কারণে দেরি হওয়ায় মুমূর্ষু অবস্থায় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
এই হাসপাতালের আবাসিক টিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাসপাতালে ৭ থেকে ৮ জন শিশু ভর্তি হচ্ছে।
গত এক সপ্তাহে প্রায় অর্ধ শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
