ব্রাহ্মণবাড়িয়া বিএনপির তিন কমিটি স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সদর ও বিজয়নগর উপজেলা এবং পৌরসভা কমিটি স্থগিত করেছে দলের জেলা কমিটি। তবে এর কোনো কারণ জানানো হয়নি।
জেলা বিএনপি’র আহবায়ক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মঙ্গলবারের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি ও বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হলো।”
তিনি সাংবাদিকদের বলেন, “কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে কমিটি স্থগিত করতে; আমি কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন করেছি। কমিটিগুলো কেন স্থগিত করার কথা বলা হয়েছে সেটা জানি না।”
