২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনি ভস্মীভূত

গাজীপুর মহানগরে অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনির ২৫টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 12:29 AM

Updated : 02 Aug 2022, 02:33 PM

সোমবার রাতে ভোগড়া দক্ষিণপাড়া এলাকার এই আগুন এলাকাবাসী ও ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় নেভানো হয়।

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার  মো. তাশারফ হোসেন জানান, রাত ৮টার দিকে ভোগড়া দক্ষিণ পাড়া এলাকার মো. কাদির মন্ডলের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

“রাত সোয়া ৮টার দিকে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট এবং এলাকাবাসী প্রায় এক ঘণ্টায় আগুন নেভায়।”

তিনি বলেন, আগুনে কলোনীর ২৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের খবর জানা যায়নি।

বাড়ির মালিক মো. কাদির মন্ডল জানান, ভাড়াটেদের একজন ঘরে মশার জন্য ধোঁয়া করতে টুকরা কাপড়ের আগুন জ্বালিয়ে ঘরে তালা দিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পড়েই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।