বাগেরহাটে খাবারের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাট সদর উপজেলায় বিএসটিআই-এর অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আজিজুল কবির সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা সুন্দরঘোনা গ্রামের নুসরাত ফুড বেকারির মালিক রফিক মোল্লাকে ৪০ হাজার টাকা, কাঁঠাল গ্রামের রথী বেকারির মালিক শেখ আব্দুর রশীদকে ২০ হাজার টাকা এবং মাজারমোড়ের রণবিজয়পুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দেলোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই খুলনার পরিদর্শক মো. রাকিবুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
