২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা: মৃত্যু বেড়ে ৪

নারায়ণগঞ্জ শহরে বাসে ট্রেনের ধাক্কায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 01:24 PM

Updated : 25 Jul 2022, 05:27 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে মেজবাহ উদ্দিন (৬৫) নামে এই ব্যক্তি মারা যান বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

মেজবাহর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে একটি বাস উঠে পড়ে। এ সময় ট্রেন এসে ধাক্কা দিলে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া আহত হন আরও ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোকলেছুর রহমান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। তাছাড়া রেল কর্তৃপক্ষ একটা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে রেললাইনে বাস, ট্রেনের ধাক্কায় নিহত ৩