২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

নেত্রকোণায় সরকারিভাবে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু করেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2021, 01:37 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

মঙ্গলবার দুপুরে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদরের বারহাট্টা রোডে খাদ্যগুদামে সিদ্ধ চাল ক্রয়ের মাধ্যমে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচআর খান পাঠান সাকি ও সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহাসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা জানান, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৭৮৯ মেট্রিকটন সিদ্ধ চাল কেনা হবে। আর কৃষকদের কাছ থেকে ৭ হাজার ১২৫ মেট্রিকটন ধান কেনা হবে। চাল কিনতে জেলার ২৪২টি চালকলের সঙ্গে চুক্তি করেছে খাদ্য বিভাগ।

“চাল সংগ্রহের প্রথম দিন ‘এইচআর খান’ পাঠান অটো রাউস মিল থেকে ৫০ টন চাল কেনা হয়েছে।”

এবার প্রতি কেজি আমন ধান ২৭ টাকা ও প্রতি কেজি আমন সিদ্ধ চাল ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান  জাকারিয়া।  

জেলা প্রশাসক বলেন, “‘স্বচ্ছতার’ সঙ্গে ধান-চাল কেনা হবে। সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে।”