ফেনীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফেনীতে নিজ বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতীকী ছবি
নিহত মিম (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি গ্রামের জিগড়া এলাকার মো. মাসুমের স্ত্রী।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুর রহমান জানান, মিমের লাশ গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে।
পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি ‘আত্নহত্যা’ বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
