২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গলা কেটে যুবককে হত্যা

গাজীপুর নগরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 11:46 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

শুক্রবার রাতে নাওজোর এলাকায় তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. মেহেদী হাসান তুহিন (২২) নগরীর বাসন থানার মজলিশপুরের আব্দুর রফিকের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হাসান জানান, রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আব্দুল মালেক সুপার মার্কেটের সামনে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

“ছেলেটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে টি-শার্ট ও প্যান্ট রয়েছে। তার এক চাচাত ভাই তুহিন নামের এই যুবকের লাশ শনাক্ত করেছেন।”

পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কী কারণে এবং কারা  এ খুনে জড়িত তা এখনও জানা সম্ভব হয়নি।