২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ১৩ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 02:29 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

বৃহস্পতিবার মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে জাটকাগুলো জব্দ করা হয় বলে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান।

জাটকাগুলো স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রির উদ্দশ্যে রাখা হয়েছিল। গোপন খবরে নৌ-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৩ মণ জাটকা (৫২০ কেজি) জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার করা জাটকার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা বলে জানান লুৎফর।

জব্দকৃত জাটকা মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন থেকে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা শিকার ও বিক্রি নিষিদ্ধ। তাই  এসময় জাটকা নিধন রোধে হাট-বাজার ও নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।