২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে নৌকা বিজয়ী

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান কবিতা জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 10:44 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। 

মেরিনা জাহান কবিতা পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হুমায়ন কবির মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩৪০ ভোট।

নির্বাচনে মোট ১ লাখ ১১ হাজার ৪৫৮টি বৈধ ভোট পড়েছে, যা মোট ভোটের ২৬.৪৮ শতাংশ বলে জানান ফরিদুল ইসলাম। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।

গত ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমান স্বপন মারা গেলে এই আসনটি শূন্য হয়।