নিষেধাজ্ঞা শেষ: ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
নিরাপদে ইলিশের প্রজনন রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা।
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করে করে সরকার। এ সময় চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় ইলিশ আহরণ বন্ধ ছিল।
নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে আসায় ইতোমধ্যে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিতে শুরু করেছেন চাঁদপুরের জেলেরা। তারা নৌকা মেরামতের পাশাপাশি পুরোনো জাল সেলাই করছেন। সময় হলেই জেলেরা নেমে পড়বেন রুপালী ইলিশের সন্ধানে।
এ সময়ে ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৫ অক্টোবর মধ্যরাতে।
তিনি বলেন, “অন্যান্য বছরের মত এ বছরও চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম অত্যন্ত সফল হয়েছে। আমরা দিন-রাত নদীতে টহল দিয়ে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। ইলিশের বাড়ির অভায়াশ্রম আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি।
এদিকে ইলিশ শিকারের জন্য মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত চাঁদপুরের ৭০ কিলোমিটার এলাকার অর্ধ লাখ জেলে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
তবে নিষেধাজ্ঞার সময়টাতে নদীতে মাছ ধরতে না পারায় মানবেতর জীবন যাপন করেছে অনেক জেলে। এ সময় কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা না মেনে নদীতে মাছ শিকার করেছে। অনেক স্থানে ইলিশ রক্ষা অভিযানে পুলিশের উপর হামলাও হয়েছে। সব মিলিয়ে এ বছর নদীতে এবার পর্যাপ্ত ভাবে মাছ শিকার করেছে জেলেরা।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মী মডেল ইউনিয়নের সাখুয়া গ্রামের জেলে হানিফ গাজী বলেন, সরকার নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে আমরা আর নদীতে নামিনি। কিন্তু বাইরের জেলেরা চাঁদপুরের সীমানায় এসে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা মেরামত করে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। ২২ দিন পর নদীতে নেমে আশানুরূপ ইলিশ না পেলে কষ্টের শেষ থাকবে না।
তবে মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদীর দাবি, অভিযানের কারণে এবার ইলিশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং ইলিশ কমদামে জনগনের কাছে পৌঁছে দিতে পারবেন।
ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষে সামনের জাটকা রক্ষা আরও জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, “যারা প্রকৃত জেলে, তারা আমাদের সহযোগিতা করেছে। কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরেছে; আমরা তাদের বিষয়ে কঠোর অবস্থানে নেমেছি। আমরা যে ভাবে প্রচার-প্রচারণা করেছি, প্রকৃত জেলেরা উদ্বুদ্ধ হয়েছে। যার কারণে তারা নদীতে নামেনি। আশা করি জেলেরা নদীতে নেমে ইলিশ পাবে।
