২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কোভিডে ৪ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে কোভিডে দুই মাসের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে: তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে সাতজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 02:13 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান জানান, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

গত ১১ অগাস্ট দুই দিনের জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা দুই মাসের শিশুটিকে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, পরে পরীক্ষায় তার কোভিড শনাক্ত হয় আর রোববার বিকালে মৃত্যু হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন করে ভর্তি হয়েছে ১৪ জন। একই সময় সুস্থ হয়েছে ৩৭ জন। সোমবার সকালে মোট রোগী ছিল ১৯৭ জন। তাদের মধ্যে আইসিইউতে ছিল ১৮ জন।

জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৭৪ জনের পরীক্ষায় আরও ১৩৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছে ১৭ হাজার ৪৫ জন।